০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:১৮

শিরোনাম
হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৮ শিশুর মৃত্যু

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৬:৫২

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী ২০ জুলাই ফল প্রকাশ করা হবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করবে, সেই নির্দেশনা আমরা দিয়েছি।”

এ সময় শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, শিক্ষাক্রম পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলছে এবং আগামী বছর চারটি নতুন বিষয় যুক্ত করা হবে। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর–এর মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর–এর মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

আরও পড়ুন