০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৩:৪২

শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী নতুন উপজেলা পেল তিন জেলা, প্রজ্ঞাপন জারি বৈশ্বিক নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ চায় বাংলাদেশ আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে আশাবাদী উপদেষ্টা

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে আশাবাদী উপদেষ্টা

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫, ১২:৩৭

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় চৌধুরী জানিয়েছেন, সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড নিশ্চিত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। শিক্ষকদের দেশের শিক্ষা ব্যবস্থার 'সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি' হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, সরকার তাদের অবস্থার উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে 'পিইডিপি-৪ ও চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ' শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় চৌধুরী বলেন, আমরা ইতোমধ্যেই প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড নিশ্চিত করতে পেরেছি এবং তাদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দিতে সক্ষম হয়েছি। এখন আমাদের মূল লক্ষ্য হলো সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়ন করা। আমরা আশা করি, এই প্রচেষ্টায় আমরা সফল হব।

আরও পড়ুন