কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২৩:৪৮
আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকার একটি উপযুক্ত সড়ক তার নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এর আগে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব দিয়ে জাতীয় সংসদে নোটিশ দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ‘গতকালকেই ঢাকা সিটি করপোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য আমি এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কাতার বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় সহযোগিতা করেছে। দেশটি লাখো বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি ঘিরে একটি পরিস্থিতি তৈরি হওয়ার সময় কাতার নিজেও আক্রান্ত হওয়ার পর বাংলাদেশি প্রবাসীদের নিজেদের নাগরিকদের মতো দেখভাল করেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।’
তারেক রহমান বলেন, ‘কাতার এমন একটি দেশ যারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে দেশের অগ্রযাত্রায় আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে বা করছে এখনো।’
প্রধানমন্ত্রী বলেন, কাতারে কর্মরত বাংলাদেশিদের মাধ্যমে দেশটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নযাত্রারও অংশীদার হয়েছে।
উল্লেখ, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ১২ জুলাই মারা যান। এ কারণে বাংলাদেশে ১৫ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বাজুসের নির্ধারিত আগের দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখে গ্যালারিজুড়ে বিদ্রুপধ্বনি
- • সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার
- • আর্জেন্টিনার হার, পরীমণীর আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না’
- • মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
- • বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান
- • পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, বাস্তুচ্যুত শতাধিক পরিবার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ৪৯০
