১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০৫:২৭

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ ডিএমপির

রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ ডিএমপির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২২:০৫

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভসহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১১ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। 

গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিতকরণকল্পে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন।

এ অবস্থায় বুধবার রাত ১২টা হতে সব প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যঙ্গ এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ-এর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

আরও পড়ুন