ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২১:১০
পটুয়াখালীর গলাচিপায় চিকিৎসকের অবহেলায় রাঙ্গাবালী উপজেলার উদীয়মান ছাত্রদল নেতা নিবিড় মাহমুদের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১১ মার্চ) দুপুর ১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, ছাত্রদল নেতা জাফর আল নোমান, আহসান ইমরান, নিশাদ আহমেদ উপস্থিত ছিলেন।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিনের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন মেডিক্যাল অফিসার ডা. মো. নূর উদ্দিন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত ৯ মার্চ জ্বর ও ডায়রিয়া নিয়ে রাঙ্গাবালী উপজেলার ছাত্রদল নেতা নিবিড় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ সময় চিকিৎসকের চরম অবহেলায় নিবিড়ের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠে। চিকিৎসা সেবার মতো মানবিক পেশায় এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চিকিৎসা ব্যবস্থার প্রতি চরম আস্থাহীনতার সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, একজন সহপাঠী ও সহযোদ্ধার এমন অকাল মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত ও স্তম্ভিত করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা ৬টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিজ্ঞ ও নিরপেক্ষ চিকিৎসকদের সমন্বয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ, চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এলাকার সকল হাসপাতাল ও ক্লিনিকে নিয়মিত মনিটরিং ও ঝটিকা অভিযান পরিচালনা, নিহতের শোকসন্তপ্ত পরিবারের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সম্প্রতি হাসপাতালে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও রহস্য উন্মোচন করা।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, এ বিষয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিতে ডা. মো. আব্দুর রউফকে সভাপতি, ডা. শেখ শহিদুল ইসলামকে (জুনিয়র কনসালটেন্ট, সার্জারি, বাউফল) সদস্য ও ডা. গোলাম মোস্তাহিদ তাসরিফকে (সহকারী সার্জন, বাউফল) সদস্য সচিব করে করা হয়েছে। তারা আগামী চার কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে জেলা সিভিল সার্জনের কাছে প্রতিবেদন জমা দিবেন। প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
