আছিয়া হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৭:১৮
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে। এখন মামলাটির শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্ট প্রশাসন–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সোমবার (৮ জুন) ছাপাখানা থেকে পেপারবুক হাইকোর্টে পাঠানো হয়েছে।
গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজপথেও বিচারের দাবিতে আন্দোলন গড়ে ওঠে।
শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি হিটু শেখকে গত ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ের চার দিন পর মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছায়।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কাজী জাহেদ ইকবাল বলেন, সাধারণত হাইকোর্টে মৃত্যুদণ্ডের মামলাগুলোর শুনানি বছরের ধারাবাহিকতা অনুযায়ী হয়ে থাকে। বর্তমানে চার থেকে পাঁচ বছরের মতো মামলার জট রয়েছে।
তবে তিনি বলেন, মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় প্রধান বিচারপতি চাইলে আলাদা বেঞ্চ গঠন করতে পারেন। একইসঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে প্রসিকিউশনও বিশেষ আবেদন করতে পারে।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
