হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন খারিজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৩:৪৫
হামে ব্যর্থতা ও শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–এর বিচারক মামলাটি খারিজ করেন।
এর আগে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম–এর আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল।
মামলায় আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা হলেন—স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, দায়িত্বে অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়েছে। অভিযোগকারী দাবি করেন, হামের ভ্যাকসিন যথাসময়ে আমদানি না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
আবেদনে আরও বলা হয়, অতীতে ইউনিসেফ–এর মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা আমদানি করা হলেও অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া বন্ধ করা হয়। পরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘসূত্রতার কারণে টিকা সংকট দেখা দেয় বলে অভিযোগ করা হয়।
এর আগে গত ৫ মে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা দেওয়া হয়নি, তা সরকার খতিয়ে দেখবে। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটানোর কোনো খারাপ উদ্দেশ্য সরকারের ছিল না।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
