মার্কিন ঘাঁটির পাশে থাকলেই বিপদ: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২১:০৩
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা যেখানে অবস্থান করছে, সেসব এলাকা থেকে সাধারণ মানুষকে অন্তত ৫০০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য সামরিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়েই এই সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে জনগণকে মার্কিন সেনাদের অবস্থানস্থল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
তবে কোন কোন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে এ সতর্কতা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা জোরদার করে। এর জবাবে সাম্প্রতিক সময়ে কুয়েত, কাতার ও জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকা কয়েকটি স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে তেহরান।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • 'দেশ গড়ার পরিবর্তে কার্ড বিতরণ, বেকারত্বকে উৎসাহ দিচ্ছে সরকার'
- • মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে উদ্ধারকৃত দুই বোমা নিস্ক্রিয়
- • মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে উদ্ধারকৃত দুই বোমা নিস্ক্রিয়
- • বিশ্বকাপ সেরা ১০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ, প্রথমেই লিওনেল মেসি
- • সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী
- • পলিমার্কেটে অস্বাভাবিক লেনদেনে তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- • মার্কিন ঘাঁটির পাশে থাকলেই বিপদ: ইরান
- • গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
