২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১৯:১৯

শিরোনাম
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যেগের ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন কাতারের আমিরকে বাংলাদেশে বি‌নি‌য়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির সম্ভাব্য সিনিয়র ৩ নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে

রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১৮:১৬

শারীরিক ও মানসিক অসামর্থ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি। তার পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। পরে ব্রিফিংয়ে স্পিকার বিষয়টি নিশ্চিত করে জানান, পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তা জাতীয় সংসদ সচিবালয়ের নথিতে সংরক্ষণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমের নির্দেশ দেওয়া হয়েছে।

স্পিকার বলেন, বিদায়ী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ ধরা পড়ে, যার কারণে তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়েন।

তিনি আরও জানান, শারীরিক জটিলতার পাশাপাশি মানসিক অসামর্থ্যের কারণেও রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের বিষয়ে স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া থাকে। একই বিধান ডেপুটি স্পিকারের ক্ষেত্রেও প্রযোজ্য।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের প্রসঙ্গে স্পিকার বলেন, বিভিন্ন আলোচনা থাকলেও বাস্তবে তিনি কেবল স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি বিদায়ী রাষ্ট্রপতির দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে, হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং দেশের রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন