নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১৬:৩৫
দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও সরকার নতুন করে দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এতে আগের পরিস্থিতির তুলনায় কোনো বাস্তব পরিবর্তন হয়নি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগের শুল্কনীতি অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে। তবে এটি নতুন নামে কার্যকর হবে। ফলে নতুন শুল্ক আরোপের ফলে কার্যত আগের অবস্থারই ধারাবাহিকতা বজায় থাকছে।
এদিকে, দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্তত ১০০ জন চা-শ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চা-শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা
- • রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার
- • ফিলিস্তিনি শহর গুঁড়িয়ে দেওয়ার ডাক বেন গভিরের
- • অবশেষে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মেসি!
- • পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার
- • পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার
- • একদিনে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৭
- • নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
