ফিলিস্তিনি শহর গুঁড়িয়ে দেওয়ার ডাক বেন গভিরের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১৮:০৮
অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে গাজার বেইত হানুনের মতো সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যেসব ফিলিস্তিনি ইসরায়েলিদের ওপর হামলা চালায়, তাদের শহর ও গ্রামকে বেইত হানুনের মতোই সামরিকভাবে মোকাবিলা করা উচিত। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তি ও তাদের সমর্থকদের বাড়িঘর ধ্বংসের নির্দেশ দিতে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবেন বলেও জানান।
বেন গভির আরও বলেন, প্রতিটি নিহত ইহুদির বিনিময়ে শত্রুপক্ষকে জমি ও ঘরবাড়ি হারানোর মূল্য দিতে হবে।
এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার উত্তর পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তেল শহরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে বন্দুক হামলায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৬ সালের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জন প্রাণ হারিয়েছেন বসতি স্থাপনকারীদের হামলায়।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান, গ্রেপ্তার ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এ সময় পশ্চিম তীরে ১ হাজার ১৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ২৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • সান্তোস যখন শিরোপার জন্য লড়ছিলো, নেইমার ব্যস্ত ছিলো পোকারে
- • রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা
- • রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার
- • ফিলিস্তিনি শহর গুঁড়িয়ে দেওয়ার ডাক বেন গভিরের
- • অবশেষে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মেসি!
- • পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার
- • পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার
- • একদিনে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৭
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
