২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১৯:২৭

শিরোনাম
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যেগের ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন কাতারের আমিরকে বাংলাদেশে বি‌নি‌য়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির সম্ভাব্য সিনিয়র ৩ নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে

সান্তোস যখন শিরোপার জন্য লড়ছিলো, নেইমার ব্যস্ত ছিলো পোকারে

সান্তোস যখন শিরোপার জন্য লড়ছিলো, নেইমার ব্যস্ত ছিলো পোকারে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১৮:২২

কোপো সুদামেরিকানায় মঙ্গলবার রাতে যখন কোচ কুকার দল দুর্দান্ত এক জয় তুলে নিচ্ছিল, তখন সান্তোসের স্কোয়াডে অনুপস্থিত ছিলেন তাদের সবচেয়ে বড় তারকা নেইমার। মহাদেশীয় এই লড়াইয়ে সতীর্থরা যখন ভেনেজুয়েলায় মাঠ কাঁপাচ্ছিলেন, নেইমার তখন সে দেশে যানইনি। তবে নিজেদের এই মূল তারকাকে ছাড়াই উনিবার্সিফাদ সেনত্রালকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোপো সুদামেরিকানার শেষ ১৬-র টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে সান্তোস।

ভেনেজুয়েলায় প্রথম লেগের এই বড় জয়ে আগামী সপ্তাহে ভিলা বেলমিরোতে হতে যাওয়া দ্বিতীয় লেগের আগে বেশ শক্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে ব্রাজিলিয়ান জায়ান্টরা। এই বাধা পার হতে পারলে পরবর্তী রাউন্ডে তাদের মুখোমুখি হতে হবে একুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব মাকারা।

​মাঠে দলের এই বড় জয়ের সময়ে ব্রাজিলিয়ান ফুটবল আইকন নেইমারকে দেখা গেছে সাও পাওলোর ডব্লিউটিসি কমপ্লেক্সের গোল্ডেন হলে আয়োজন করা ব্রাজিলিয়ান সিরিজ অব পোকারের (BSOP) উইন্টার এডিশনে ভাগ্য পরীক্ষা করতে। তাস খেলার প্রতি নিজের ভালোবাসার কথা আগেই জানানো এই ফরোয়ার্ডকে জাতীয় চ্যাম্পিয়নশিপের চতুর্থ পর্বে অংশ নিতে দেখা যায়।

গুরুত্বপূর্ণ এই প্লে-অফ লড়াইয়ের আগে এমন টুর্নামেন্টে তাঁর উপস্থিতি ভক্তদের মাঝে বিস্ময় ও আলোচনার জন্ম দিলেও এটি দলের নিয়ম ভেঙে অনুপস্থিত থাকার কোনো ঘটনা নয়। ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের হতাশাজনক সমাপ্তির পর ক্লাবে ফেরা নেইমারকে একটি নির্দিষ্ট ফিটনেস প্রোগ্রামে মনোযোগ দেওয়ার সুযোগ দিতেই কোচ ও ক্লাব কর্তৃপক্ষ তাকে সফরে না নিয়ে ব্রাজিলেই রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, এই ভেন্যুটি নেইমারের বেশ পরিচিত; ২০২৫ সালে এই একই টুর্নামেন্টে অংশ নিয়ে তিনি ৫৩,৫০০ রিয়াল পুরস্কার জিতেছিলেন।

আরও পড়ুন