২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১৭:১৯

শিরোনাম
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যেগের ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন কাতারের আমিরকে বাংলাদেশে বি‌নি‌য়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির সম্ভাব্য সিনিয়র ৩ নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন, স্পিকারের সময় পেলেই জমা দেওয়া হবে পদত্যাগপত্র কারখানা বন্ধ, জ্বলছে না চুলা, পাম্পে দীর্ঘ লাইন -গ্যাসের জন্য হাহাকার

২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট: ট্রাম্প

২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১৬:১৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে আসবেন। সফরকালে দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ট্রাম্প বলেন, চলতি বছরের শুরুতে চীন সফরের সময় বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনা এবার হোয়াইট হাউসেও অব্যাহত থাকবে।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি ২৪ সেপ্টেম্বর এখানে আসছেন। আমি বেইজিংয়ে থাকাকালে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেছিলাম, এবারও বিষয়টি নিয়ে আলোচনা হবে।

চলতি বছরের শুরুতে ট্রাম্পের চীন সফরের সময় দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সফরেই ট্রাম্প শি জিনপিংকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান।

এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরকে খুবই ইতিবাচক করতে প্রয়োজনীয় ভিত্তি তৈরির বিষয়ে আলোচনা হয়।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন