কারখানা বন্ধ, জ্বলছে না চুলা, পাম্পে দীর্ঘ লাইন -গ্যাসের জন্য হাহাকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১২:৩৯
ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের পর সারা দেশে ভয়াবহ গ্যাস সংকট। চুলায় আগুন নেই, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত, আর সিএনজি পাম্পে দীর্ঘ লাইনে দুর্ভোগে পড়েছেন চালকরা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি সেই অপেক্ষায় সাধারণ মানুষ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। এতে সারা দেশের বাসাবাড়ি, শিল্পকারখানা, রেস্তোরাঁ ও সিএনজি স্টেশনগুলোতে তীব্র সংকট দেখা দিয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের পর দিন চুলায় গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না বাসিন্দারা। অনেকেই বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন।
গ্যাসের চাপ কম থাকায় শিল্পাঞ্চল আশুলিয়া, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও নরসিংদীর অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। কোথাও কোথাও পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে উৎপাদন কার্যক্রম। একই সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং।
রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও একই চিত্র। কোথাও গ্যাস নেই, কোথাও সামান্য চাপ এলেই গাড়ির দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক খালি হাতে ফিরছেন।
তবে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের মেরামতের কাজ প্রায় শেষ। বিদেশি প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা বা রাতে টার্মিনালটি আংশিকভাবে চালু হতে পারে।
আরও পড়ুন
- • ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট: ট্রাম্প
- • গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- • কাতারের আমিরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি
- • অতিরিক্ত মাদকসেবনের ফলে লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু
- • রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির সম্ভাব্য সিনিয়র ৩ নেতা
- • এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
- • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • সিরিজ বাঁচানোর মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
