২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬:২৫

শিরোনাম
রাষ্ট্রপতির পদত্যেগের ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন কাতারের আমিরকে বাংলাদেশে বি‌নি‌য়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির সম্ভাব্য সিনিয়র ৩ নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন, স্পিকারের সময় পেলেই জমা দেওয়া হবে পদত্যাগপত্র কারখানা বন্ধ, জ্বলছে না চুলা, পাম্পে দীর্ঘ লাইন -গ্যাসের জন্য হাহাকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবারই পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১৪:২৯

বিশ্বকাপের মঞ্চে হয়তো শেষবারের মতো দেখা গেছে লিওনেল মেসিকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা এমনটাই দাবি করেছে দেশটির একাধিক গণমাধ্যম।
প্রতিবেদন বলছে, ২০২৬ বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপে খেলবেন না ৩৯ বছর বয়সী মেসি। তবে এখনই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন না তিনি। আর্জেন্টিনা দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে মসৃণ পালাবদল নিশ্চিত করতে আরও কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

এদিকে, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচ। যেখানে বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিকে রাজকীয় বিদায় জানানো হবে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপের মতো বড় শিরোপা। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও দলকে তুলেছিলেন ফাইনালে। বয়স ৩৯ হলেও পুরো টুর্নামেন্টে করেছেন ৮ গোল, সঙ্গে ছিল ৪ অ্যাসিস্ট।

তবে মেসির অবসরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা মেসি নিজে।

আরও পড়ুন