২২ জুলাই ২০২৬, বুধবার, ১৫:১০

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?

বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৪:১৩

বিশ্বকাপ ফাইনালের পর আবারও মুখোমুখি হতে পারে স্পেন ও আর্জেন্টিনা। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যকার আন্তঃমহাদেশীয় শিরোপা লড়াই ফিনালিসিমা আয়োজন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের নভেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালো দাবি করেছেন, কাতার সরকার ইতোমধ্যে এই ম্যাচ আয়োজনের স্বত্বও কিনে নিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উয়েফা বা কনমেবল।

বিশ্বকাপের আগে এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তা বাতিল করা হয়। পরে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম কিংবা দুই লেগে (হোম-অ্যাওয়ে) আয়োজনের প্রস্তাব উঠলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

ফিনালিসিমা হলো উয়েফা ইউরো ও কনমেবল কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচ। সর্বশেষ ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

এদিকে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হয়। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচের অতিরিক্ত সময়ের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, ফলে শেষ পর্যন্ত ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে।

ফিনালিসিমার সম্ভাব্য সূচির খবর প্রকাশের পর দুই ফুটবল পরাশক্তির আরেকটি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা। তবে ম্যাচটি আয়োজনের বিষয়ে উয়েফা ও কনমেবলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা এখনও শেষ হয়নি।

আরও পড়ুন