২২ জুলাই ২০২৬, বুধবার, ১৫:২৭

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৪:২৭

টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে সবজির দাম। সরবরাহ সংকটের কারণে অধিকাংশ সবজির দাম ১০০ টাকার ঘর ছাড়িয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এর দাম দ্বিগুণ হয়ে প্রতি কেজি ২৪০ টাকায় পৌঁছেছে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ১২০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়স ও ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা, পটল ৮০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। কয়েক দিন আগেও প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হওয়া এই পণ্য এখন খুচরা বাজারে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, গাজর ১৬০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের সবজিখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে।

দাম বৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, কয়েক দিন আগেও ৬০-৭০ টাকায় কেনা যেত যে সবজি, এখন একই সবজির জন্য গুনতে হচ্ছে প্রায় ১০০ টাকা বা তার বেশি। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হয়ে সরবরাহ বাড়লে বাজারে সবজির দাম কমতে শুরু করবে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক দিন দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুন