২২ জুলাই ২০২৬, বুধবার, ১১:৪০

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী

এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১০:২০

কারিগরি ত্রুটির কারণে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। এর প্রভাবে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, পাশাপাশি আবাসিক ও শিল্প খাতেও দেখা দিয়েছে মারাত্মক ভোগান্তি।

গত কয়েকদিন ধরে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোথাও দীর্ঘ যানবাহনের সারি, আবার কোথাও গ্যাস না থাকায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখার নোটিশ টাঙানো হয়েছে। এতে পরিবহন চালকদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি আয়েও নেতিবাচক প্রভাব পড়ছে।

অন্যদিকে আবাসিক গ্রাহকেরাও চরম দুর্ভোগে পড়েছেন। অনেক এলাকায় গ্যাসের চাপ এতটাই কম যে চুলা ঠিকমতো জ্বলছে না। ফলে দৈনন্দিন রান্নার কাজ সম্পন্ন করতে হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় অনেক শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বর্তমানে দেশে দৈনিক প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে এলএনজি টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। এ পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বলেন, কারিগরি ত্রুটির কারণে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। ফলে গ্রাহকদেরও কম গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ব্যবস্থাপনার দুর্বলতা এবং দেশীয় গ্যাস অনুসন্ধানে দীর্ঘদিনের ব্যর্থতার কারণে সংকট স্থায়ী রূপ নিচ্ছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, “মানুষ গ্যাস পাচ্ছে না। যাদের এই সমস্যা সমাধানের দায়িত্ব, তারা যদি কার্যকর ভূমিকা রাখতে না পারেন, তাহলে সেই নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠে।”

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে গ্যাস সংকট মোকাবিলায় সিস্টেম লস কমানো, দেশীয় গ্যাসক্ষেত্রে অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো এবং এলএনজির ওপর নির্ভরতা কমানোর বিকল্প কৌশল গ্রহণ জরুরি।

আরও পড়ুন