২২ জুলাই ২০২৬, বুধবার, ১২:৫৩

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১১:৩৭

কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর ভাষ্য, পশ্চিম কুয়েতের ক্যাম্প দোহা ঘাঁটির গোলাবারুদের ডিপো ও স্থলবাহিনীর রসদ সরঞ্জাম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের "বারবার আগ্রাসনের" জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ক্যাম্প দোহায় থাকা গোলাবারুদের ডিপো এবং স্থলবাহিনীর কমান্ডের লজিস্টিকস অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, "ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ ঐক্যের সঙ্গে শত্রুর যেকোনো নতুন ষড়যন্ত্র বা আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।"

ইরানের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন এবং রসদ সরবরাহে ক্যাম্প দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে ইরান বিস্তারিত তথ্য দেয়নি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন