২২ জুলাই ২০২৬, বুধবার, ১১:২৬

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১০:০৮

সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদি পারমাণবিক সহযোগিতা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চুক্তির আওতায় সৌদি আরব তার বেসামরিক পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। যদিও চুক্তিটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, ৩০ বছর মেয়াদি এই চুক্তির প্রাথমিক আর্থিক মূল্য কয়েক হাজার কোটি ডলার। এর মূল লক্ষ্য হলো সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের দায়িত্ব মার্কিন প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেওয়া। এর ফলে এ খাতে অন্যান্য বিদেশি প্রতিযোগী কোম্পানির অংশগ্রহণ সীমিত হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সমীক্ষার ভিত্তিতে দেশটিতে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি সৌদি আরবের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। এর মাধ্যমে দেশটি উন্নত পারমাণবিক প্রযুক্তিতে প্রবেশের সুযোগ পাবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জন্য বড় ধরনের বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করবে।

তবে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নতুন করে নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়াতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন