মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৯:৫৫
উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে গেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। ইসলামাবাদ পৌঁছেই তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর ডনের।
সফরকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ)-এ পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং চিফ অব দ্য আর্মি স্টাফ ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেন।
ডনের প্রতিবেদনে বলা হয়, সরকারি সফরের অংশ হিসেবে মোমেনি ইসলামাবাদ পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ কুচকাওয়াজে অংশ নেন। সেখানে তিনি পাকিস্তান পুলিশ বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কয়েকজন কর্মকর্তার হাতে সম্মাননা তুলে দেন। এ সময় ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি পাকিস্তান মনুমেন্টও পরিদর্শন করেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে মোমেনির এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে।
এদিকে সংঘাত নিরসন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় সেই শান্তি উদ্যোগ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতিতে তেহরান-ইসলামাবাদ বৈঠক আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • রাজধানীসহ ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
