২২ জুলাই ২০২৬, বুধবার, ১১:০৪

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা নেই নিউইয়র্ক সিটির, জানালেন মেয়র মামদানি

নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা নেই নিউইয়র্ক সিটির, জানালেন মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৯:৪৭

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করলেও তা কার্যকর করার আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি প্রশাসনের নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি বলেন, নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সিটির পক্ষে সম্ভব কি না, তা নিয়ে তার প্রশাসন বিস্তারিত আইনি পর্যালোচনা করেছে। সেই পর্যালোচনায় দেখা গেছে, এ ধরনের আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের রয়েছে। খবর আলজাজিরার।

ভিডিও বার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি’ বলে উল্লেখ করেন মামদানি। তবে আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, “বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা মুক্তভাবে ঘুরে বেড়ানো অন্য কোনো যুদ্ধাপরাধীকে নিউইয়র্ক সিটিতে কোনো স্বাগত জানানো হবে না।”

এর আগে মামদানি বলেছিলেন, নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি তিনি বিবেচনা করছেন। তার ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সফরকালে ইসরাইলি প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে না। ট্রাম্পের ওই বক্তব্যের পরই নিজের সর্বশেষ অবস্থান স্পষ্ট করেন নিউইয়র্কের মেয়র।

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুন