২২ জুলাই ২০২৬, বুধবার, ১১:২৬

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স

জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১০:০৫

চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায়, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৮২১ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু সোমবার (২০ জুলাই) একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৯২২ কোটি ৫০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, গত বছরের জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ১০ শতাংশ।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং আমদানি ব্যয় ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখতে সহায়ক হবে।

আরও পড়ুন