ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১২:০১
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেওয়া নীতিই বহাল থাকল। খবর ব্লুমবার্গ।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান পুনরায় শুরু করার পর বিষয়টি পর্যালোচনায় জ্যেষ্ঠ মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে সভাপতিত্ব করেন বার্নহ্যাম। বৈঠকেই যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে ২০২৬ সালের মার্চে যুক্তরাষ্ট্রের অনুরোধে ইরানে হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে প্রথমদিকে অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সে সময় তিনি বলেছিলেন, যেকোনো সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আইনি শর্ত পূরণ করেই নিতে হবে।
পরবর্তীতে ইরান ব্রিটেনের আঞ্চলিক মিত্রদের ওপর হামলা চালানোর পর অবস্থান পরিবর্তন করেন স্টারমার। এরপর তিনি যুক্তরাষ্ট্রকে ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি এবং ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া ব্যবহারের অনুমতি দেন।
এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, ইরান যদি বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়া বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক জবাব দেবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নতুন কৌশলগত সমর্থন হিসেবে দেখা হচ্ছে। তবে এ পদক্ষেপ অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন
- • ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, মিলবে ৪–৬০ বছর বয়সীদের জন্য
- • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
