ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, মিলবে ৪–৬০ বছর বয়সীদের জন্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৩:১৮
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা বাজারজাতের অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি কিউডেঙ্গা (Qdenga) টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ফলে দেশটিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ডেঙ্গু প্রতিরোধে কোনো টিকা ব্যবহারের পথ খুলে গেল।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সীরা এই টিকা নিতে পারবেন। তিন মাসের ব্যবধানে মোট দুই ডোজ দিতে হবে। কিউডেঙ্গা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম।
তাকেদা জানিয়েছে, টিকা নেওয়ার আগে ডেঙ্গুতে আগে আক্রান্ত হয়েছেন কি না, তা জানতে কোনো স্ক্রিনিংয়ের প্রয়োজন নেই। পূর্বে সংক্রমিত ব্যক্তিরাও নিরাপদে এই টিকা নিতে পারবেন।
ভারতে ডেঙ্গু বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত দুই দশকে দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১১ গুণ বেড়েছে। বিশ্বের মোট ডেঙ্গু রোগীর প্রায় এক-তৃতীয়াংশই ভারতের।
কিউডেঙ্গার কার্যকারিতা যাচাইয়ে ফেজ-১, ফেজ-২ ও ফেজ-৩ মিলিয়ে ১৯টি ক্লিনিক্যাল ট্রায়ালে ২৮ হাজারের বেশি মানুষ অংশ নেন। এর মধ্যে শুধু ফেজ-৩ পরীক্ষায় আটটি দেশের ২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী ছিলেন।
গবেষণার ফল অনুযায়ী, দ্বিতীয় ডোজ নেওয়ার ১২ মাস পর ল্যাব-নিশ্চিত ডেঙ্গু প্রতিরোধে টিকার কার্যকারিতা ছিল ৮০.২ শতাংশ। ১৮ মাস পর ডেঙ্গুজনিত হাসপাতালে ভর্তি প্রতিরোধে কার্যকারিতা ছিল ৯০.৪ শতাংশ। সাড়ে চার বছরের পর্যবেক্ষণে হাসপাতালে ভর্তি প্রতিরোধে কার্যকারিতা ছিল ৮৪.১ শতাংশ।
এখন পর্যন্ত এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার ৪৩টি দেশে কিউডেঙ্গা অনুমোদন পেয়েছে। বিশ্বজুড়ে ৩ কোটি ২০ লাখের বেশি ডোজ বিতরণ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) ডেঙ্গুপ্রবণ এলাকায় টিকাটি ব্যবহারের সুপারিশ করেছে এবং এটি সংস্থাটির প্রি-কোয়ালিফিকেশন সনদ অর্জন করেছে।
বর্তমানে ব্রাজিলের জাতীয় টিকাদান কর্মসূচিতে কিউডেঙ্গা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার সরকারি টিকাদান কর্মসূচিতেও টিকাটি ব্যবহার করা হচ্ছে। তাকেদা জানিয়েছে, ভারতের বিভিন্ন স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত টিকাটি মানুষের কাছে পৌঁছে দিতে কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন
- • শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
- • ২০২৭ সালের হজের বেসরকারি ব্যবস্থাপনায় ৩ প্যাকেজ ঘোষণা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • বাসা দেখার অজুহাতে ডাকাতি, পরিকল্পনায় একই ভবনের গৃহবধূ; স্বর্ণ-নগদসহ গ্রেপ্তার ৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ‘ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ’ ভাইরাল ভিডিও ইস্যুতে তাহেরীর মন্তব্য
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
