শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৪:১৮
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। অন্যদিকে আগের মতোই শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এবং তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ওয়েবসাইটে ২০২৬ সালের সর্বশেষ পাসপোর্ট সূচক প্রকাশ করে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করা হয়েছে। কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই র্যাংকিং নির্ধারণ করা হয়।
সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা বা ভিসামুক্ত সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। গত বছর এ সংখ্যা ছিল ৩৭টি দেশ। তবে র্যাংকিংয়ে বাংলাদেশ ১০০তম অবস্থান থেকে উঠে এসেছে ৯৭তম স্থানে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এর আগে ২০২৪ সালে ছিল ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম এবং ২০২১ সালে ১০৮তম। ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।
শীর্ষে কারা?
এবারের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।
দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান।
তৃতীয় স্থানে রয়েছে সুইডেন (১৮৭টি দেশ), আর চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের ১১টি দেশ, যাদের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভ্রমণ করতে পারেন।
দক্ষিণ এশিয়ার অবস্থান
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। এরপর রয়েছে ভারত (৮১তম), ভুটান (৮৮তম), মিয়ানমার (৯১তম), শ্রীলঙ্কা (৯৪তম), বাংলাদেশ (৯৭তম), নেপাল (৯৮তম) এবং পাকিস্তান (১০১তম)।
সবচেয়ে নিচে, অর্থাৎ ১০৪তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা মাত্র ২২টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
আরও পড়ুন
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী ভালোবাসা, নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
- • শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
