আগামী ২০৩০ বিশ্বকাপ ফুটবল নিয়ে বড় আশা দেখালেন নেইমার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১০:১৮
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। তবে একটি ভাইরাল এআই ভিডিওতে তাঁর প্রতিক্রিয়াকে ঘিরে আবারও ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুটি ম্যাচ খেলেন নেইমার। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোলও করেন তিনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমি চেষ্টা করেছি। চেষ্টা করেছি। এখানেই শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’
এরপর অনেকেই ধরে নেন, জাতীয় দলের জার্সিতে নেইমারের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তবে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে সমর্থকদের একাংশ এখনো আশাবাদী। তাদের বিশ্বাস, ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে খেলতে পারেন নেইমার। সে সময় তাঁর বয়স হবে ৩৮ বছর। ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো বেশি বয়সেও খেলেছেন—এই উদাহরণও টানছেন অনেকে।
সম্প্রতি ‘নার্ডসোল’ নামের একটি চ্যানেলের তৈরি একটি এআই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘এখনো সময় আছে? নেইমারের কি শেষবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে?’
ভিডিওতে কল্পিতভাবে ২০২৬ সালের নেইমারকে নিজের তরুণ বয়সের নেইমারের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে ভবিষ্যতের নেইমারকে ২০৩০ বিশ্বকাপের ট্রফি হাতে দেখানো হয়। ভিডিওতে তরুণ নেইমার ব্রাজিলের হয়ে আরও একবার বিশ্বকাপ জয়ের চেষ্টা করার পরামর্শ দেন।
ভিডিওটিতে নেইমার নিজেও আবেগঘন কয়েকটি ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। এরপর থেকেই সমর্থকদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়, হয়তো তিনি জাতীয় দলে থেকে ২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য বানাতে পারেন।
তবে এখন পর্যন্ত জাতীয় দল থেকে অবসরের বিষয়ে নেইমার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। অন্যদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এসপোর্তের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ বিশ্বকাপে খেলার পরিকল্পনা নেই তাঁর। প্রতিবেদনে আরও দাবি করা হয়, জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তে তিনি অনড় রয়েছেন এবং নতুন চক্রে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনাতেও নেইমারের নাম নেই।
এদিকে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে নেইমারের ভবিষ্যৎ নিয়েও শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
- • অবশেষে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মেসি!
- • পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার
- • পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার
- • একদিনে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৭
- • নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
- • রাষ্ট্রপতির পদত্যেগের ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন
- • ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট: ট্রাম্প
- • গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
