২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮:২৪

শিরোনাম
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যেগের ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন কাতারের আমিরকে বাংলাদেশে বি‌নি‌য়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির সম্ভাব্য সিনিয়র ৩ নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১০:২৬

যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দুই দেশের মধ্যে টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলমান সংঘাতের মধ্যেই ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মাধ্যমে এ প্রস্তাব তেহরানের কাছে পৌঁছানো হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে জানায়, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আলী আল-জাইদি ইরান সফরে গিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবটি তেহরানের কাছে পৌঁছে দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ইরানি কর্মকর্তাদের ভাষ্য, বর্তমানে এটিই যুক্তরাষ্ট্রের একমাত্র আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব।

তবে ইরান প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। দেশটির কর্মকর্তাদের দাবি, প্রস্তাবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সমাধানের কথা উল্লেখ ছিল না।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তারা ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রথম ইরান সফর। সফরে তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং পূর্বে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, পরিবহন ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সফরকালে আলী আল-জাইদি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও বৈঠক করেন।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি তেহরান বা অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখছেন ইরানি কর্মকর্তারা। তাদের দাবি, এমন পরিস্থিতিতে ইরান তেল আবিবে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীকে বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করার আহ্বান জানাতে পারে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার ভোরে টানা ১৩তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান মার্কিন হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন