২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮:২৬

শিরোনাম
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যেগের ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন কাতারের আমিরকে বাংলাদেশে বি‌নি‌য়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির সম্ভাব্য সিনিয়র ৩ নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের মুখে ভারতের উচ্চশিক্ষা সচিবকে অপসারণ

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের মুখে ভারতের উচ্চশিক্ষা সচিবকে অপসারণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০৯:৫৮

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ও জবাবদিহির দাবির মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে পরিবর্তন এনেছে। উচ্চশিক্ষা সচিব ভিনীত জোশীকে সরিয়ে তাঁর স্থানে ১৯৯৪ ব্যাচের আইএএস কর্মকর্তা নরেশ পাল গ্যাংওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা ভিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদাসীনতা ও প্রশাসনিক গাফিলতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন উচ্চশিক্ষা সচিব নরেশ পাল গ্যাংওয়ার এর আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজস্থানের শিক্ষা সচিবসহ বিভিন্ন প্রশাসনিক পদে কাজ করেছেন।

অন্যদিকে ভিনীত জোশী এর আগে জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-এর প্রথম মহাপরিচালক এবং কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই)-এর চেয়ারম্যান ছিলেন।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দল ও বিভিন্ন সংগঠনের আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার সম্প্রতি এ ধরনের অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক ভিডিও বার্তায় জানিয়েছেন, এ বিষয়ে নতুন একটি বিল আগামী সপ্তাহে সংসদে উত্থাপনের চেষ্টা করবে সরকার।

আরও পড়ুন