পলিমার্কেটে অস্বাভাবিক লেনদেনে তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২১:১৭
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনো শেষ হয়নি স্পেনের। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে দলটি। তবে শিরোপা জয়ের সেই উদযাপনের মাঝেই নতুন এক আলোচনায় জড়িয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এবার বিতর্কের কেন্দ্রবিন্দু মাঠের খেলা নয়, বরং বিশ্বকাপ ঘিরে অস্বাভাবিক বাজির গতিবিধি।
ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রীড়া প্রতিযোগিতায় সম্ভাব্য কারসাজি শনাক্ত ও প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কোপেনহেগেন গ্রুপ সদ্য সমাপ্ত বিশ্বকাপের সাতটি ঘটনাকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে। এসব বিষয়ে ব্যাখ্যা জানতে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।
সন্দেহের তালিকায় থাকা সাত ঘটনার মধ্যে দুটি স্পেন জাতীয় দলকে ঘিরে। প্রথমটি স্পেন ও কেপ ভার্দের ম্যাচ। অভিযোগ অনুযায়ী, স্পেন জয় পাবে না—এমন পূর্বাভাসে একটি বাজির মাধ্যমে অস্বাভাবিক পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল।
দ্বিতীয় ঘটনাটি সৌদি আরবের বিপক্ষে স্পেনের ম্যাচে ফেরান তোরেসের একটি গোল বাতিলের সিদ্ধান্তকে ঘিরে। ওই সময়ে ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্ত নিতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগায় বিষয়টি নজরে আসে।
তবে সংশ্লিষ্ট সংস্থা স্পষ্ট করেছে, এসব তথ্যকে এখনই ম্যাচ পাতানো বা কারসাজির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে না। এগুলোকে কেবল ‘হলুদ সতর্কতা’ হিসেবে বিবেচনা করা হয়েছে। সাধারণত বাজির বাজারে অস্বাভাবিক লেনদেন, সামাজিক মাধ্যমে গুঞ্জন বা তথ্য ফাঁসের মতো ইঙ্গিত মিললে এমন সতর্কতা জারি করা হয়।
ক্রীড়া বাজি বিশ্লেষক ক্রিশ্চিয়ান কালবের মতে, এমন সতর্কতার পেছনে বিভিন্ন স্বাভাবিক কারণও থাকতে পারে। বাজির দর দ্রুত ওঠানামা, বাজারে তারল্যের পরিবর্তন কিংবা অন্যান্য প্রযুক্তিগত কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই প্রতিটি সতর্কতাকে ম্যাচ কারসাজির সঙ্গে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।
অন্যদিকে ফিফা জানিয়েছে, বিশ্বকাপের কোনো ম্যাচেই সন্দেহজনক বাজির কার্যক্রম বা ম্যাচ পাতানোর প্রমাণ তাদের নজরে আসেনি। সংস্থাটি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলেও দাবি করেছে।
এখন পর্যন্ত স্পেনের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। তবু বিশ্বকাপের মতো বড় আসরকে ঘিরে বাজির বাজারের অস্বাভাবিক গতিবিধি নতুন করে আলোচনায় এসেছে। তদন্তের চূড়ান্ত ফল যা-ই হোক, শিরোপা জয়ের পাশাপাশি বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ঘিরে এখন আরেকটি বিষয়ও সমান গুরুত্ব পাচ্ছে—সম্ভাব্য তদন্ত।
আরও পড়ুন
- • মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে উদ্ধারকৃত দুই বোমা নিস্ক্রিয়
- • মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে উদ্ধারকৃত দুই বোমা নিস্ক্রিয়
- • বিশ্বকাপ সেরা ১০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ, প্রথমেই লিওনেল মেসি
- • সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী
- • পলিমার্কেটে অস্বাভাবিক লেনদেনে তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- • মার্কিন ঘাঁটির পাশে থাকলেই বিপদ: ইরান
- • গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি
- • পুনরায় বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মুখ খুললেন পেদ্রো
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
