২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ২৩:১৮

শিরোনাম
রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী এক পদত্যাগেই বদলে গেল ক্ষমতার সমীকরণ সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি দুই দিনেই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার

সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী

সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২১:৪২

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের হিপ জয়েন্ট প্রতিস্থাপন (হিপ রিপ্লেসমেন্ট) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে একটি মেডিকেল টিম অস্ত্রোপচারটি সম্পন্ন করে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান, দীর্ঘদিন ধরে কোমরের বাম নিতম্বের সমস্যায় ভুগছিলেন কায়কোবাদ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করা হয়েছে এবং তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে, ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। জামিয়া হেজাজিয়া দারুল আরকাম রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতম, দোয়া ইউনুস পাঠ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, ধর্মমন্ত্রীর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন