এক পদত্যাগেই বদলে গেল ক্ষমতার সমীকরণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২২:২৭
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও তিনি নিয়েছিলেন। তাই রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী তিনি সেই দায়িত্ব গ্রহণ করেছেন।
স্পিকার আরও জানান, একইভাবে ডেপুটি স্পিকার শপথ নেওয়ার সময়ও এমন অঙ্গীকার করেন যে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন। সেই সাংবিধানিক বিধান অনুযায়ী এখন ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলেন জবির কাওছার
- • আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • ইন্টারনেট ব্ল্যাকআউটে সাংবাদিকদের শেষ ভরসা ছিলেন শফিকুল
- • কর্তব্যে গিয়ে সন্তানের মরদেহ পেলেন পুলিশ বাবা
- • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির
- • পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫
- • রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • জনতার প্রতিরোধে যেভাবে ভেঙে পড়েছিল তুরস্কের সেনা অভ্যুত্থান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
