‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলেন জবির কাওছার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০০:০৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কৃতী শিক্ষার্থী মো. এনামুল হাসান কাওছার ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স’ অর্জন করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত নবীনবরণ, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
মো. এনামুল হাসান কাওছার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় ৪.০০-এর মধ্যে সিজিপিএ ৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৮৫ সিজিপিএ অর্জন করে উভয় ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেন। এর আগে তিনি বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক- উভয় পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছিলেন। ধারাবাহিক এই অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এই স্বর্ণপদক প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কাওছার বলেন, এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের ও সম্মানের। এটি আমাকে শিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনে আরও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। এ অর্জনের পেছনে আমার শ্রদ্ধেয় শিক্ষক, পরিবার ও শুভানুধ্যায়ীদের অবদান আমি পরম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত উইংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) ডা. জিয়াউল ইসলাম মুন্না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন। এছাড়া জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টারা, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মাজহারুল ইসলাম তানবীর এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম তামিম।
উল্লেখ্য, মো. এনামুল হাসান কাওছার বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে এমফিল গবেষক হিসেবে অধ্যয়নরত আছেন। পাশাপাশি তিনি ‘কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস’ (সেমস-গ্লোবাল)-এর জনসংযোগ ও যোগাযোগ বিভাগের টিম লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ছাতার ভেতরের বস্তুটি ছিল ভয়ংকর আইইডি বোমা
- • রাষ্ট্রপতি নির্বাচন, ৯০ দিনের কাউন্টডাউন শুরু
- • মিস করা এইচএসসি পরীক্ষা পুনরায় দেয়ার সুযোগ
- • বেলজিয়ামের নতুন কোচ মার্ক ভ্যান বোমেল
- • সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল নৌবাহিনী
- • ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলেন জবির কাওছার
- • আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • ইন্টারনেট ব্ল্যাকআউটে সাংবাদিকদের শেষ ভরসা ছিলেন শফিকুল
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
