২৫ জুলাই ২০২৬, শনিবার, ০০:১২

শিরোনাম
রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী এক পদত্যাগেই বদলে গেল ক্ষমতার সমীকরণ সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি দুই দিনেই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২২:৩৯

রাষ্ট্রপতির পদকে বিএনপি কোনো ব্যক্তির নয়, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালনের সময় সরকারকে সহযোগিতা করেছেন এবং সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রতিক্রিয়ায় দ্য ডেইলি স্টারকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা রাষ্ট্রপতির পদটিকে একটি প্রতিষ্ঠান হিসেবে দেখি। তিনি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং আমাদের সরকারকে সহযোগিতা করেছেন।”

তবে তিনি উল্লেখ করেন, সাহাবুদ্দিন আগের সরকারের আমলে নির্বাচিত হওয়ায় তার ভূমিকা নিয়ে সমালোচনা ছিল। যদিও জুলাই অভ্যুত্থানের সময়, বিশেষ করে ৫ থেকে ৮ আগস্টের মধ্যে, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতিকে সবসময় মর্যাদার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। ইতোমধ্যে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে।

মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সব প্রক্রিয়াই সংবিধান ও আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন