দুই দিনেই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২০:১৪
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিনের মাথায় সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। পরিবারের একটি সূত্র জানিয়েছে, আগামী রোববার (২৬ জুলাই) তিনি সপরিবারে গুলশানের নিজ বাসায় উঠবেন।
শুক্রবার (২৪ জুলাই) পরিবারের এক সদস্য গণমাধ্যমকে জানান, বঙ্গভবন ছাড়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এর আগে একই দিন বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এক জরুরি ব্রিফিংয়ে জানান, বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত পদত্যাগপত্র তার কাছে জমা দেওয়া হয় এবং তা গ্রহণ করা হয়েছে। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
স্পিকার জানান, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে অপারগ হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন তার শারীরিক অবস্থার পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • পলিমার্কেটে অস্বাভাবিক লেনদেনে তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- • মার্কিন ঘাঁটির পাশে থাকলেই বিপদ: ইরান
- • গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি
- • পুনরায় বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মুখ খুললেন পেদ্রো
- • ছাত্র বিক্ষোভে উত্তাল কলকাতা
- • মতিঝিল মেট্রোরেলের নিচে বোমা হামলা
- • দুই দিনেই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- • সান্তোস যখন শিরোপার জন্য লড়ছিলো, নেইমার ব্যস্ত ছিলো পোকারে
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
