ছাত্র বিক্ষোভে উত্তাল কলকাতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২০:৩৮
নিট প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন-পীড়নের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার (২৪ জুলাই) উত্তাল হয়ে ওঠে কলকাতা। এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ, এআইএসএসহ আটটি বামপন্থী ছাত্র-যুব সংগঠনের ডাকা মহামিছিলে বিপুলসংখ্যক শিক্ষার্থী, যুবক ও অভিভাবক অংশ নেন।
সকাল থেকে শিয়ালদহ স্টেশনের বাইরে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে ধর্মতলার উদ্দেশে মিছিল বের করা হয়। মিছিলজুড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়।
মিছিল শেষে ধর্মতলা চত্বরে অবস্থান নিলে প্রায় তিন ঘণ্টা কলকাতার প্রাণকেন্দ্রে যান চলাচল ব্যাহত হয়। সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়।
তবে পুলিশের দাবি, মিছিলে বাইরের লোক ঢুকে পড়েছে এমন সন্দেহ থেকে বিক্ষোভকারীদের মধ্যেই প্রথমে মারামারি শুরু হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে উদ্ধারকৃত দুই বোমা নিস্ক্রিয়
- • মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে উদ্ধারকৃত দুই বোমা নিস্ক্রিয়
- • বিশ্বকাপ সেরা ১০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ, প্রথমেই লিওনেল মেসি
- • সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী
- • পলিমার্কেটে অস্বাভাবিক লেনদেনে তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- • মার্কিন ঘাঁটির পাশে থাকলেই বিপদ: ইরান
- • গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি
- • পুনরায় বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মুখ খুললেন পেদ্রো
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
