২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ২৩:২১

শিরোনাম
রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী এক পদত্যাগেই বদলে গেল ক্ষমতার সমীকরণ সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি দুই দিনেই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার

বিশ্বকাপ সেরা ১০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ, প্রথমেই লিওনেল মেসি

বিশ্বকাপ সেরা ১০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ, প্রথমেই লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২১:৪৮

আরও একটি বিশ্বকাপের সমাপ্তি। ফাইনাল শেষ হলেও আসর মাতানো ফুটবলারদের নিয়ে আলোচনা থামেনি। কে ছিলেন টুর্নামেন্টের সবচেয়ে প্রভাবশালী তারকা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বকাপের সেরা ১০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে স্কাই স্পোর্টস। তাদের মূল্যায়নে সবার ওপরে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপজুড়ে অভিজ্ঞতা, নেতৃত্ব ও দুর্দান্ত নৈপুণ্যে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন মেসি। গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরার পাশাপাশি আক্রমণভাগে ধারাবাহিক অবদান রেখে তিনি আবারও নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। সেই পারফরম্যান্সের স্বীকৃতিই মিলেছে স্কাই স্পোর্টসের এই র্যাঙ্কিংয়ে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। গতি, গোল করার সামর্থ্য এবং প্রতিপক্ষের রক্ষণভাগে অবিরাম চাপ সৃষ্টি করে পুরো টুর্নামেন্টেই ছিলেন আলোচনার কেন্দ্রে। তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম। তিনি পরিণত ফুটবল ও ধারাবাহিক পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছেন।

চতুর্থ স্থানে আছেন ফ্রান্সের উসমান দেম্বেলে। পঞ্চম হয়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক দারুণ সেভ করে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন তিনি। ষষ্ঠ স্থানে রয়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড।

সেরা দশের শেষ চারটি স্থান দখল করেছেন স্পেনের চার ফুটবলার। সপ্তম স্থানে পেদ্রো পোরো, অষ্টম স্থানে মিকেল ওইয়েরজাবাল, নবম স্থানে আইমেরিক লাপোর্তে এবং দশম স্থানে রয়েছেন তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। সেরা দশে চার স্প্যানিশ ফুটবলারের উপস্থিতি বিশ্বকাপে দলটির দাপুটে পারফরম্যান্সেরই প্রতিফলন।

স্কাই স্পোর্টসের চোখে বিশ্বকাপের সেরা ১০ খেলোয়াড়

লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), জুড বেলিংহাম (ইংল্যান্ড), ওসমান দেম্বেলে (ফ্রান্স), উনাই সিমন (স্পেন), আর্লিং হল্যান্ড (নরওয়ে), পেদ্রো পোরো (স্পেন), মিকেল ওইয়েরজাবাল (স্পেন), আইমেরিক লাপোর্তে (স্পেন) এবং পাউ কুবারসি (স্পেন)।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন