২৫ জুলাই ২০২৬, শনিবার, ০০:১৪

শিরোনাম
রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী এক পদত্যাগেই বদলে গেল ক্ষমতার সমীকরণ সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি দুই দিনেই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার

জনতার প্রতিরোধে যেভাবে ভেঙে পড়েছিল তুরস্কের সেনা অভ্যুত্থান

জনতার প্রতিরোধে যেভাবে ভেঙে পড়েছিল তুরস্কের সেনা অভ্যুত্থান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২২:৩৩

২০১৬ সালের ১৫ জুলাই রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালায়। বিদ্রোহী সেনারা ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ সেতুগুলো বন্ধ করে দেয়, পার্লামেন্ট ভবনে হামলা চালায় এবং বিভিন্ন কৌশলগত সরকারি স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকেও আটক করা হয়।

পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠলে প্রেসিডেন্ট এরদোয়ান জনগণের উদ্দেশে রাস্তায় নেমে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান। তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ ট্যাঙ্ক ও সশস্ত্র সেনাদের সামনে অবস্থান নেন। একই সঙ্গে তুরস্কের প্রধান রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয় এবং সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বও বিদ্রোহকে সমর্থন না করার ঘোষণা দেয়।

সরকারপন্থী সেনা সদস্য ও সাধারণ মানুষের প্রতিরোধের মুখে বিদ্রোহীরা দ্রুত কোণঠাসা হয়ে পড়ে। পরদিন সকালের মধ্যেই অভ্যুত্থানচেষ্টায় জড়িত সেনাদের বড় অংশ আত্মসমর্পণ করে এবং ব্যর্থ হয় সামরিক অভ্যুত্থান।

অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট এরদোয়ান বিদ্রোহের পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও ওয়াশিংটন তা সরাসরি অস্বীকার করে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন