২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ২২:২০

শিরোনাম
সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি দুই দিনেই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যেগের ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন

গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি

গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২০:৫৬

নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সাবেক জামায়াতে ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন বক্তব্য দিয়েছেন দলেরই আরেক সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি দাবি করেছেন, সংশ্লিষ্ট তরুণী নিজেই অন্য কোথাও বিয়ে না করে গাজী নজরুল ইসলামের সেবায় আজীবন নিয়োজিত থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বিষয়টি নিয়ে এমপি গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে ওই তরুণী অন্য কোথাও বিয়ে করবেন না বলে নিজের ইচ্ছার কথা জানান। তার দাবি অনুযায়ী পরিবারের উদ্যোগে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি স্বীকার করেন, ঘটনাটি সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল না।

তিনি আরও বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে এবং তার সংসদ সদস্য পদও বাতিল হয়েছে বলে দাবি করেন। তার ভাষ্য, নৈতিক প্রশ্নে দল কোনো ধরনের আপস করে না।

বক্তব্যে তিনি আরও বলেন, একজন সাধারণ ব্যক্তি ও একজন দায়িত্বশীল ধর্মীয় বা রাজনৈতিক নেতার ভুলের মূল্যায়ন এক নয়। নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তির ক্ষেত্রে দায়বদ্ধতা বেশি হওয়ায় দল কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন