মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে উদ্ধারকৃত দুই বোমা নিস্ক্রিয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২১:৫৪
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে বোম ডিসপোজাল টিম সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।
শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে সড়কের একাংশে যান চলাচল বন্ধ করে দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাতার বোতামে চাপ দিলেই বিস্ফোরণ ঘটতে পারে—এমনভাবে বিস্ফোরক ডিভাইসটি তৈরি করা হয়েছিল।
মেট্রো স্টেশনে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা জানান, সন্ধ্যা ৬টার দিকে শাপলা চত্বরে একটি রথযাত্রা যাওয়ার সময় একজন তাদের রাস্তায় পড়ে থাকা ছাতাটির বিষয়ে জানান। ছাতাটি হাতে নিতেই ভেতরে লাল আলো জ্বলতে দেখে তারা সেটি আর স্পর্শ না করে পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে বোম ডিসপোজাল ইউনিটকে ডাকে। ইউনিটের সদস্যরা রাত ৭টা ৫০ মিনিটে প্রথম এবং রাত ৮টা ১০ মিনিটে দ্বিতীয় বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করেন। তদন্তকারীরা এখন বিস্ফোরকগুলো সেখানে কীভাবে রাখা হয়েছিল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • কর্তব্যে গিয়ে সন্তানের মরদেহ পেলেন পুলিশ বাবা
- • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির
- • পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫
- • রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • জনতার প্রতিরোধে যেভাবে ভেঙে পড়েছিল তুরস্কের সেনা অভ্যুত্থান
- • এক পদত্যাগেই বদলে গেল ক্ষমতার সমীকরণ
- • 'দেশ গড়ার পরিবর্তে কার্ড বিতরণ, বেকারত্বকে উৎসাহ দিচ্ছে সরকার'
- • মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে উদ্ধারকৃত দুই বোমা নিস্ক্রিয়
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
