গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৫:৫২
গ্যাস সংকটের প্রতিবাদে রাজধানীর খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।
অবরোধে অংশ নেওয়া চালকদের অভিযোগ, সকাল থেকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও তারা গ্যাস পাননি। এতে প্রতিদিনের আয় ব্যাহত হচ্ছে এবং কিস্তি, জমা ও অন্যান্য খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।
চালক মনির হোসেন বলেন, গ্যাস সংগ্রহ করতেই দিনের বেশির ভাগ সময় চলে যায়। ফলে যাত্রী পরিবহনের সুযোগ কমে যাচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় শতাধিক সিএনজিচালক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, গ্যাস সংকটের কারণে চালকরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল
- • গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
