পুনরায় বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মুখ খুললেন পেদ্রো
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২০:৪৫
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিকে গুরুত্ব দিতে নারাজ স্পেনের ডিফেন্ডার পেদ্রো পোরো। আর্জেন্টিনার কিছু সমর্থকের অনলাইন পিটিশন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব বিষয়ে তিনি মাথা ঘামান না।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে পোরো বলেন, ফাইনাল পুনরায় খেলার দাবিতে কোনো পিটিশনের বিষয়ে তিনি কিছুই পড়েননি। তার ভাষায়, “এসব শুধু বাইরের মানুষের কথা। ব্যক্তিগতভাবে এসব বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না।”
বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয় শিরোপা জেতে স্পেন। ম্যাচে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখার পর স্পেন খেলার নিয়ন্ত্রণ নেয় এবং ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে।
তবে ম্যাচ শেষে আর্জেন্টিনার একদল সমর্থক রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ভিন্ন রেফারির অধীনে ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইনে পিটিশন চালু করেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এতে ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। যদিও বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের কোনো নজির নেই।
এদিকে বিশ্বকাপ জয়ের পরও নিজের লক্ষ্য আরও বড় বলে জানিয়েছেন পোরো। তিনি বলেন, অর্জনের ক্ষুধা এখনও শেষ হয়নি এবং ভবিষ্যতেও আরও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে উদ্ধারকৃত দুই বোমা নিস্ক্রিয়
- • মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে উদ্ধারকৃত দুই বোমা নিস্ক্রিয়
- • বিশ্বকাপ সেরা ১০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ, প্রথমেই লিওনেল মেসি
- • সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী
- • পলিমার্কেটে অস্বাভাবিক লেনদেনে তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- • মার্কিন ঘাঁটির পাশে থাকলেই বিপদ: ইরান
- • গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি
- • পুনরায় বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মুখ খুললেন পেদ্রো
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
