রাষ্ট্রপতি নির্বাচন, ৯০ দিনের কাউন্টডাউন শুরু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০১:০৪
রাষ্ট্রপতির পদত্যাগের ফলে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বিধান অনুযায়ী এ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। বিদায়ী রাষ্ট্রপতি ২৪ জুলাই পদত্যাগ করায় ওই দিন থেকেই এই সময় গণনা শুরু হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী পুরো নির্বাচন পরিচালিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্যই ভোটার হিসেবে অংশ নেবেন।
ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একজন মাত্র প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী রোববার বা পরবর্তী কার্যদিবসে বৈঠক করে তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, খুব শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • শাফিনের স্মরণে আবেগঘন বার্তা মাইলসের
- • পেসারদের ইনজুরি নিয়ে আক্ষেপ সুজনের
- • তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা দিলেন মোদি
- • ছাতার ভেতরের বস্তুটি ছিল ভয়ংকর আইইডি বোমা
- • রাষ্ট্রপতি নির্বাচন, ৯০ দিনের কাউন্টডাউন শুরু
- • মিস করা এইচএসসি পরীক্ষা পুনরায় দেয়ার সুযোগ
- • বেলজিয়ামের নতুন কোচ মার্ক ভ্যান বোমেল
- • সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল নৌবাহিনী
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
