সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল নৌবাহিনী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০০:২৮
সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত সেন্টমার্টিনের বাসিন্দাদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় শতাধিক নারী-শিশুসহ মোট ৪২৩ জনকে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আলী হায়দার এর উদ্যোগে গত ২৩ জুলাই সেন্টমার্টিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ৯৭ জন পুরুষ, ২০৩ জন নারী এবং ১২৩ জন শিশু ছিলেন। যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফ সরকারি হাসপাতালে রেফার করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে দুর্গম উপকূলীয় অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • শাফিনের স্মরণে আবেগঘন বার্তা মাইলসের
- • পেসারদের ইনজুরি নিয়ে আক্ষেপ সুজনের
- • তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা দিলেন মোদি
- • ছাতার ভেতরের বস্তুটি ছিল ভয়ংকর আইইডি বোমা
- • রাষ্ট্রপতি নির্বাচন, ৯০ দিনের কাউন্টডাউন শুরু
- • মিস করা এইচএসসি পরীক্ষা পুনরায় দেয়ার সুযোগ
- • বেলজিয়ামের নতুন কোচ মার্ক ভ্যান বোমেল
- • সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল নৌবাহিনী
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
