২৫ জুলাই ২০২৬, শনিবার, ০২:০৫

শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন, ৯০ দিনের কাউন্টডাউন শুরু সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল নৌবাহিনী রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী এক পদত্যাগেই বদলে গেল ক্ষমতার সমীকরণ সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে ধর্মমন্ত্রী গাজী নজরুল নয় দোষী তরুণী, যা বললেন জামায়াত এমপি দুই দিনেই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা

ছাতার ভেতরের বস্তুটি ছিল ভয়ংকর আইইডি বোমা

ছাতার ভেতরের বস্তুটি ছিল ভয়ংকর আইইডি বোমা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০১:১০

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা ১৫ থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। সন্দেহ হলে সেটি পরীক্ষা করে ভেতরে আইইডি সদৃশ একটি বিস্ফোরক ডিভাইস শনাক্ত করেন।

পরে সঙ্গে সঙ্গে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিস্ফোরক ডিভাইসটি নিষ্ক্রিয় করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। বিস্ফোরকটি সেখানে কীভাবে এল এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন