১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৪২

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

গাজায় সহিংসতা অব্যাহত, একদিনে প্রাণ গেল ১৪ জনের

গাজায় সহিংসতা অব্যাহত, একদিনে প্রাণ গেল ১৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১০:৩২

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন একটি জানাজার শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হয়েছিলেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় এ হামলা হয় বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও আল-আওদা হাসপাতাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহমাদ ইয়াসিন মসজিদের বাইরে স্থানীয় বাসিন্দারা একটি জানাজার শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ইসরাইলি ড্রোন সেখানে হামলা চালায়। নিহতরা এর আগে একই এলাকায় পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় অংশ নিতে সেখানে জড়ো হয়েছিলেন।

ইসরাইলি সেনাবাহিনী হামলার বিষয়টি স্বীকার করেছে। তাদের দাবি, মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে বেসামরিক মানুষের হতাহতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা অভিযোগ করে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইল ধারাবাহিকভাবে হামলা চালিয়ে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করছে।

এদিকে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরে একটি স্কুলের কাছে ইসরাইলি ড্রোন থেকে ফেলা বোমায় ৫২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় আরেক হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হন।

নুসেইরাতের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে হামলায় একজন নিহত হয়েছেন। গাজা সিটির একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় আরও একজন নিহত হন এবং কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে ইসরাইলি গুলিতে আহত এক নারীরও মৃত্যু হয়েছে।

যদিও গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও গাজায় প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিইএলডি)-এর তথ্য অনুযায়ী, মে মাসের পর থেকে হামলার সংখ্যা বেড়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেটজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় ২৭৪ শিশু নিহত হয়েছে। এ পরিস্থিতিতে গাজায় চলমান সহিংসতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন