১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৪২

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

একদিনে ৩১ হাজারের বেশি স্কাই ডাইভ, গড়ল নতুন বিশ্বরেকর্ড

একদিনে ৩১ হাজারের বেশি স্কাই ডাইভ, গড়ল নতুন বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৯:২৯

বিশ্ব স্কাই ডাইভিং দিবস উপলক্ষে বিশ্বের ৪৩টি দেশে একদিনে ৩১ হাজারের বেশি সমন্বিত স্কাই ডাইভ সম্পন্ন করে নতুন বিশ্বরেকর্ড গড়া হয়েছে। একদিনে সর্বোচ্চসংখ্যক নথিভুক্ত স্কাই ডাইভের এ অর্জনকে স্কাই ডাইভিং ইতিহাসের অন্যতম বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) আয়োজিত এ বৈশ্বিক কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড স্টেটস প্যারাস্যুট অ্যাসোসিয়েশন (ইউএসপিএ), অস্ট্রেলিয়ান প্যারাস্যুট ফেডারেশন, ব্রিটিশ স্কাইডাইভিং এবং কানাডিয়ান স্পোর্ট প্যারাস্যুটিং অ্যাসোসিয়েশন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, একদিনে মোট ৩১ হাজার ৭৫টি স্কাই ডাইভ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালে গড়া ৩০ হাজার ৩৫১টি স্কাই ডাইভের আগের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ স্কাই ডাইভারদের পাশাপাশি প্রথমবারের মতো অংশ নেওয়া অনেক নতুন অভিযাত্রীও অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অনেকে প্রশিক্ষকের সঙ্গে ট্যান্ডেম স্কাই ডাইভ সফলভাবে সম্পন্ন করেন।

ইউনাইটেড স্টেটস প্যারাস্যুট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক অ্যালবার্ট বের্খটোল্ড বলেন, “রেকর্ড গড়ার জন্যই তৈরি হয়, আর তা ভাঙার জন্যই নতুন চ্যালেঞ্জ আসে।” তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ নির্ধারিত ড্রপ জোনে এসে এই ক্রীড়ার প্রতি তাদের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

তিনি আরও বলেন, নতুন এই বিশ্বরেকর্ড স্কাই ডাইভিংয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বিশ্বজুড়ে এর বিস্তারের প্রতিফলন। একই সঙ্গে এটি নতুন অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করবে এবং দীর্ঘদিন ধরে এ ক্রীড়ার সঙ্গে যুক্ত অভিজ্ঞ স্কাই ডাইভারদের নিষ্ঠা ও প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেও বিবেচিত হবে।

আয়োজকদের মতে, বিশ্ব স্কাই ডাইভিং দিবসের এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল আরও বেশি মানুষকে এই রোমাঞ্চকর ক্রীড়ার সঙ্গে পরিচিত করা, পাশাপাশি আন্তর্জাতিক স্কাই ডাইভিং সম্প্রদায়ের মধ্যে অংশগ্রহণ ও ঐক্য আরও জোরদার করা।

সূত্র: সামা টিভি

আরও পড়ুন