১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৪৫

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

খামেনির সমাধিস্থল কমপ্লেক্সে আগুন

খামেনির সমাধিস্থল কমপ্লেক্সে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২০:০০

ইরানের মাশহাদ শহরের ইমাম রেজা ধর্মীয় ও স্মৃতিসৌধ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আলি খামেনির সমাধিস্থলসহ মূল স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, কমপ্লেক্সের ভেতরে চলমান একটি নির্মাণস্থলে বিটুমিন প্রক্রিয়াজাতকরণের সময় আগুনের সূত্রপাত হয়। এতে ঘন কালো ধোঁয়ায় কমপ্লেক্সের একটি অংশ ঢেকে যায় এবং সেখানে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আলি খামেনির সমাধিস্থল বা স্মৃতিসৌধের মূল অংশ অক্ষত রয়েছে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন