যুক্তরাজ্যের সিদ্ধান্তে ক্ষুব্ধ তেহরান, ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৯:১৬
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে যুক্তরাজ্যের নতুন নিরাপত্তা আইনের আওতায় কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত হুগো শর্টারকে তলব করেছে ইরান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপবিষয়ক মহাপরিচালক ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা ইউসেফি ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে লন্ডনের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন।
বৈঠকে আলিরেজা ইউসেফি বলেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপ শত্রুতাপূর্ণ এবং এর জবাবে ইরান উপযুক্ত ও সমপর্যায়ের প্রতিক্রিয়া জানাবে।
তিনি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সংসদীয় বক্তব্যেরও সমালোচনা করে বলেন, আইআরজিসির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। তার দাবি, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এর আগে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্যের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করে। বিবৃতিতে বলা হয়, আইআরজিসি ইরানের সরকারি সশস্ত্র বাহিনীর অবিচ্ছেদ্য অংশ এবং জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করে।
এছাড়া আইএস ও দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে আইআরজিসির ভূমিকার কথাও তুলে ধরে তেহরান। একই সঙ্গে ইরান সতর্ক করে জানায়, যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের জবাবে পারস্পরিক ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে এবং এর ফলে সৃষ্ট রাজনৈতিক ও আইনি পরিণতির দায় ব্রিটিশ সরকারকেই বহন করতে হবে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
