ইসরায়েলের মন্তব্যে ক্ষুব্ধ তেহরান, পাল্টা কঠোর বার্তা আরাগচির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১৮:৫৮
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশটির জনগণ কিংবা সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা হামলার চেষ্টা হলে ইরান দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের মিত্রদের নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তারা যদি সেই সীমা অতিক্রম করে, তাহলে ইরান প্রয়োজনীয় জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি সতর্ক করেন।
আরাগচির এই বক্তব্য আসে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সাম্প্রতিক এক মন্তব্যের পর। কাটজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়। এরই প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে কড়া অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন
- • কাপুরুষে ভরে গেছে জার্মান দল, পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার
- • জিম্বাবুয়ের বিপক্ষে ভরাডুবি, টেস্টে পাকিস্তানের নিচে বাংলাদেশ
- • হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • মেসির সময়ের মূল্য কত? ৪০ সেকেন্ডের পারিশ্রমিক ১৮৫ কোটি টাকা
- • শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ছত্রাকধরা পাউরুটি, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ
- • ১৯ বছরের বয়সের ব্যবধান, জুটি বাঁধছেন পবন কল্যাণ ও পূজা হেগড়ে
- • ‘এখনো মেয়ের ডাক শুনি’, রামিসার মায়ের কান্নায় ভারী হাসপাতালের পরিবেশ
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
